প্রতিষ্ঠান পরিচিতি
মৌপাড়া উচ্চ বিদ্যালয় রাজশাহী জেলার মোহনপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান। এটি মোহনপুর পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত এবং এই অঞ্চলের অন্যতম পুরাতন ও সুনামধন্য বিদ্যালয় হিসেবে পরিচিত।
মৌপাড়া উচ্চ বিদ্যালয় ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি স্থানীয় গণমানুষের শিক্ষা বিস্তারের প্রয়োজনে স্থাপিত হয়। গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ একত্রিত হয়ে এই বিদ্যালয়ের গোড়াপত্তন করেন। প্রতিষ্টার পর থেকেই এটি বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ের শিক্ষাবিষয়ক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে আসছে এবং ভবিষ্যতেও করবে।